ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আহত হয়ে হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।  তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। তিনি বলেন, আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাস। কয়েকমাস আগে আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে যায়। ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল তাকে।

ads
ads
ads

Our Facebook Page

↑